চুয়াডাঙ্গা পৌর এলাকায় টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-09-28 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রোববার বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লা এলাকায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ললিত কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন, সহসভাপতি মো. আদুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন পিণ্টু, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন আলী, প্রচার সম্পাদক মো. জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রমজান আলী, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রিপন আলী, সদস্য মাজেদ আলী, শ্রমিক লীগের নেতা আব্দুস সালাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)