চুয়াডাঙ্গার পৃথক স্থানে বজ্রপাতে দুজন আহত

আপলোড তারিখঃ 2020-09-27 ইং
চুয়াডাঙ্গার পৃথক স্থানে বজ্রপাতে দুজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পৃথকস্থানে বজ্রপাতে এ দুজন আহতের ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদোয়া গ্রামের মসজিদপাড়ার আব্দুর রশিদের ছেলে মিঠুন হোসেন (১৯) ও আলুকদিয়া ইউনিয়নের মসজিদপাড়ার ইউনুস আলীর ছেলে ফারুক হোসেন (৩০)। জানা যায়, প্রতিদিনের ন্যায় নিজেদের গরু নিয়ে খাওয়ানোর জন্য বিলের মাঠে নিয়ে যান মিঠুন হোসেন। বেলা দুইটার দিকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় মিঠুনের ঠিক নিকটে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ বজ্রপাতে মিঠুনের বুকের আংশিক পুড়ে যায়। পরে মাঠে কাজ করা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় মিঠুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিঠুকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখেন। এদিকে, বেলা দেড়টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের রাস্তার ধারের নারকেল গাছের সঙ্গে বেঁধে গরুর গোসল করাচ্ছিলেন ফারুক হোসেন। এ সময় নারকেল গাছের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও চিকিৎসা দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রাখেন। আহত দুজনের বিষয়ে জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, বজ্রপাতে আহত মিঠুন হোসেন ও ফারুক হোসেন নামের দুজনকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে। মিঠুন হোসেনের বুকের আংশিক পুড়ে গেছে। বজ্রপাতের প্রভাবে গুরুতর আহত হওয়ায় তাঁর সেরে উঠতে কিছুটা সময় লাগবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)