মুজিবনগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2020-09-27 ইং
মুজিবনগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মুজিবনগরে ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আনন্দবাস মণ্ডলপাড়া তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম গাজি আনন্দবাস গ্রামের মৃত কলিমদ্দিন গাজির ছেলে। জানা গেছে, কেদারগঞ্জ থেকে আসা একটি বালিভর্তি ট্রাক আনন্দবাস বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি মণ্ডলপাড়া তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী খাদেম গাজী ট্রাকটিকে ক্রস করতে গিয়ে কাদায় স্লিপ করে ট্রাকের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। সামাজিকভাবে তারা বিষয়টি মীমাংশা করে লাশ দাফন করেছে।
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)