ঝিনাইদহের ব্যবসায়ী আশিকুর ১২ দিন ধরে নিখোঁজ

আপলোড তারিখঃ 2020-09-27 ইং
ঝিনাইদহের ব্যবসায়ী আশিকুর ১২ দিন ধরে নিখোঁজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের ব্যবসায়ী আশিকুর রহমান। বন্ধুর সঙ্গে যশোর বেড়াতে গিয়ে আর ফেরেননি আশিকুর। আশিক বেঁচে আছেন না কি, মারা গেছেন তাও জানে না পরিবার। সন্তানের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা-মা। এ ঘটনার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ আজও সন্ধান পায়নি তাঁর। আশিকুরের বড় ভাই হুমায়ন কবির জানান, আশিকুর রহমানের সঙ্গে শহরের মহিলা কলেজপাড়া এলাকার মোরশেদের দীর্ঘদিন সখ্যতা। সেই সুবাদে গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিকুর। মোরশেদের সঙ্গে গাড়িতে যশোর যান। গাড়িতে যাওয়ার সময় তাঁরা ফেসবুকে ছবিও পোস্ট করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, যশোর যাওয়ার পর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনও পর্যন্ত তাঁর ফোন বন্ধ রয়েছে। মোরশেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। এরপর থেকে মোরশেদের ফোন বন্ধ পাওয়া যায়। বড় ভাই হুমায়ন কবির অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর কাছে ৫০ হাজার টাকা ছিল। এই টাকার কারণেই তাঁকে ক্ষতি করতে পারে। নিখোঁজ আশিকুরের পিতা আতিয়ার রহমান বলেন, ছেলেকে অনেক স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি। ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই। সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপায় কলেজছাত্র নিখোঁজ হওয়ার ৪ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধারের পর আশিকুরের পরিবারেও উৎকণ্ঠা নেমে এসেছে। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, থানায় জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশিকুর রহমানকে খোঁজার চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)