মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত

আপলোড তারিখঃ 2020-09-27 ইং
মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে বজ্রপাতে মনিরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সঙ্গে জুলিয়া খাতুন (২৭) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। নিহত মনিরুল ইসলাম তেরোঘরিয়া গ্রামের নিছারুদ্দীনের ছেলে এবং আহত গৃহবধূ জুলিয়া একই গ্রামের শমীমের স্ত্রী। গতকাল শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে এ বজ্রপাতের ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যার আগে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত আঘাত হানলে মাঠের কাজ করা অবস্থায় মনিরুল এবং ঘরের সামনে দাঁড়িয়ে থাকা জুলিয়া আহত হন। আহত অবস্থায় দুজনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন এবং আহত জুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)