চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-09-27 ইং
চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত ৭ নম্বর ওয়ার্ডের কুলচারা গ্রামে এই নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ললিত কুমার দাস ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. পিনা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মজনুল হক পচা ও সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম লিটু, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, তোফাজ্জেল, জহুরুল, রবগুল, জাকের, উজ্জল, দোয়েল, লিংজা, উজ্জ্বল ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)