আলমডাঙ্গা পৌর যুবদল নেতা কনকের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-26 ইং
আলমডাঙ্গা পৌর যুবদল নেতা কনকের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব মোহাম্মদ কনকের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আলমডাঙ্গা মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, যুগ্ম সম্পাদক চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেহালা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল হক রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব প্রমুখ। এছাড়া দোয়া মাহফিলে জেলা ও আলমডাঙ্গা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)