পুকুরে বিলিন রাস্তা, সীমাহীন দুর্ভোগ!

আপলোড তারিখঃ 2020-09-26 ইং
পুকুরে বিলিন রাস্তা, সীমাহীন দুর্ভোগ! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: সরকার প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ করছে রাস্তা নির্মাণ ও মেরামত বাবদ। অথচ গ্রামাঞ্চলের রাস্তাগুলোর দৈন্যদশা দেখে মানুষ ক্ষুদ্ধ হচ্ছে। শুধু গ্রাম বা ইউনিয়নের রাস্তায় নয়, জেলা শহরের সড়ক-মহাসড়কগুলো মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। ঝিনাইদহ সড়ক বিভাগ ও এলজিইডি এসব রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত। অথচ তাদের গাফিলতি আর ঠিকাদারের দুর্নীতির কারণে মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এরকম একটি রাস্তা হচ্ছে ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী-বাজার গোপালপুর-খাড়াগোদা রাস্তা। হলিধানী বাজার থেকে কিছুদুর গেলেই চোখে পড়বে বড় বড় গর্তের। গোটা রাস্তা জুড়েই খানাখন্দে ভরপুর। প্রতিনিয়ত যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যা। সরেজমিনে দেখা গেছে, হলিধানী থেকে বাজার গোপালপুর সড়কের হলিধানী মাদ্রাসার সামনে বড় বড় গর্তে পানি জমে সড়ক ভেঙে পুকুরে বিলিন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরও কর্তৃপক্ষের মাথা ব্যথা নেই। অথচ হলিধানী গোপালপুর সড়কে প্রতিদিন শত শত ছোট-বড়সহ বিভিন্ন বাণিজ্যিক যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ব্যাপারে ওই ওয়ার্ডের মেম্বার তাইজুল ইসলাম জানান, ব্যস্ত এই রাস্তাটি খানাখন্দে ভরপুর। বিশেষ করে হলিধানী মাদ্রাসার পুকুরে রাস্তাটি বিলিন হয়ে যাচ্ছে। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি দ্রুত রাস্তাটি মেরামতের জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)