মুজিবনগরকে আরও আকর্ষণীয় করে তোলার ব্যবস্থা করব

আপলোড তারিখঃ 2020-09-26 ইং
মুজিবনগরকে আরও আকর্ষণীয় করে তোলার ব্যবস্থা করব ছবির ক্যাপশন:
‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আলোচনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মেহেরপুর অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘মুজিবনগরকে যাতে আরও আকর্ষণীয় করে তোলা যায়, তার ব্যবস্থা করব। মুজিবনগরকে আরও সমৃদ্ধি করতে ৫০ একর জমি অধিগ্রহণ করা হবে। আগামী মাসের কোনো এক সময় আমি মেহেরপুরে এসে এই বিষয় নিয়ে আলাপ করব।’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়েজনে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’-বিষয়ক জুমের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও মুখ্য উপদেষ্টা (মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা) হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম. মোজাম্মেল হক এমপি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নের্তৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা দেখে এখন বিশ্বের অনেক দেশে রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। ‘আমাদের প্রিয় মুজিব ভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। জুমের মাধ্যমে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন ও প্রফেসর হাসানুজ্জামান মালেক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)