সারা দেশে ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

আপলোড তারিখঃ 2020-09-26 ইং
সারা দেশে ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩ ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন ২ জন করোনায় আক্রান্ত সমীকরণ প্রতিবেদন: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৩৮৩ জন। মোট শনাক্ত ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ১০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৮৮ হাজার ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এদিকে, চুয়াডাঙ্গায় আরও দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আরও দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ ১৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ ও ১৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৪ জনে। গতকাল নতুন কেউ সুস্থ হয়নি। এ পর্যন্ত জেলায় মোট ১২৫২ জন সুস্থ হয়েছেন। জানা যায়, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত ১৭টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ১৭টি নমুনার মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসছে। গতকাল নতুন শনাক্ত ২ জনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ ও নারী ১ জন। বয়স ২৪ বছর থেকে ৫৭ বছরের মধ্যে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ কোনো নমুনা সংগ্রহ করেনি। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৫৬২৮টি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় করোনার প্রভাব কমে গেছে। তবে হঠাৎ করেই শীতের মৌসুমে করোনার প্রভাব বাড়তে পারে। সবাইকে সচেতন থাকতে হবে, ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গতকাল জেলায় নতুন করে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৬২৮টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৫০৭টি, পজিটিভ ১ হাজার ৪১৪টি ও নেগেটিভ ৪ হাজার ১০৬টি। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৫২ জন ও মৃত্যু ৩২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ১০৯ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)