সমাজবিরোধী কাজ করলে পুলিশ কাউকে ছাড় দেবে না

আপলোড তারিখঃ 2020-09-26 ইং
সমাজবিরোধী কাজ করলে পুলিশ কাউকে ছাড় দেবে না ছবির ক্যাপশন:
গড়াইটুপিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে ওসি মাহবুবুর রহমান কাজল আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি বাজার ত্রিমহনী চত্বরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আওয়ামী লীগ নেতা রাতুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্যে ওসি মাহবুবুর রহমান কাজল বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগানে পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। এলাকা থেকে মাদক, জঙ্গি, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাসসহ সব প্রকারের অন্যায়-দুর্নীতি নিমূর্লে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সব অপরাধীকে সতর্ক করে দিয়ে সমাজবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ জনগণের বন্ধু। আপনারা সাহায্য না করলে আমাদের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, গড়াইটুপি বাজার কমিটির সেক্রেটারি চাঁন মিয়া, ক্যাশিয়ার ড. জসিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা জামির হোসেন, সাদেক আলী, কাদের মণ্ডল, বাবুল আক্তার, মতিউর রহমান, আলামিন হোসেন, তিতুদহ ক্যাম্প ইনচার্জ সাজ্জাদুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)