দর্শনায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও কেডস উদ্ধার

আপলোড তারিখঃ 2020-09-26 ইং
দর্শনায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও কেডস উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার বড়বলদিয়া মাঠ থেকে ভারতীয় কাতান শাড়ী ও কেডস উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে এ চোরাচালান উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের মাঠ থেকে ২০টি উন্নতমানের ভারতীয় কাতান শাড়ী এবং ৪৩ জোড়া কেডস উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা। উদ্ধারকৃত শাড়ী ও কেডস দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)