শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2020-09-26 ইং
শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নির্বাচনে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচনে দৈনিক গ্রামের কাগজের শৈলকুপা প্রতিনিধি এম হাসান মুসা সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় শৈলকুপা প্রতিনিধি এবং দৈনিক নবচিত্রের বিশেষ প্রতিনিধি শাহীন আক্তার পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সহসভাপতি পদে যথাক্রমে মফিজুল ইসলাম, শামীম বিন সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহসাংগঠনিক সম্পাদক নোমান পারভেজ, অর্থসম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম রেজাউল হাবিব (বকুল), ধর্মবিষয়ক সম্পাদক আবিদুল ইসলাম, প্রচার সম্পাদক ওয়ালীউল্লাহ, ক্রীড়া সম্পাদক পদে চঞ্চল মাহমুদ নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবে তাজনুর রহমান ডাবলু, আব্দুল ওহাব, এম রহমান, শেখ আব্দুল মান্নান, এস এম শাহজাহান আলী নির্বাচিত হন। নির্বাচনের পর শৈলকুপা উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ শৈলকুপা প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)