মেহেরপুরের শোলমারীতে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
মেহেরপুরের শোলমারীতে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে সাপের কামড়ে ওহাব (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আব্দুল ওহাব শোলমারী গ্রামের নজর বিশ্বসের ছেলে। গত বুধবার দিবাগত রাতে তাঁকে সাপে কামড়ালে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছে, সন্ধ্যার পর আব্দুল ওহাব তেরোঘরিয়া বিলের পাশে সেলিমের পুকুর পাহারা দেওয়ার কাজ করার সময় তাঁকে সাপে ছোবল দেয়। পরে সে বিষয়টি বুঝতে পেরে বাড়িতে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে আব্দুল ওহাবের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)