মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আহসান হাবীবের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আহসান হাবীবের ইন্তেকাল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানার এসআই ও ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার আহসান হাবীব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। আহসান হাবীব মেহেরপুরে কর্মরত অবস্থায় সম্প্রতি তিনি কিডনি সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় পাঠানো হয়। খুলনার কলারোয়া এলাকার বাসিন্দা আহসান হাবীবের স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আহসান হাবীবের মৃত্যুতে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খানসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)