ঝিনাইদতে দুই কেজি গাঁজাসহ আলমডাঙ্গার মণ্টু আটক

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
ঝিনাইদতে দুই কেজি গাঁজাসহ আলমডাঙ্গার মণ্টু আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের গাঙপাড়ার মৃত কিতাব আলী মণ্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মণ্টু মণ্ডলকে (৫০) গোপন সংবাদের ভিত্তিতে আটক করে র‌্যাব-৬। এ সময় মণ্টুর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, ‘মণ্টু মণ্ডল নামের ওই মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত গাঁজাসহ ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)