ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। যার পিটিশন নম্বর ৫৭৪৬/২০২০। রিটটি দায়ের করেছেন বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আবু সাঈদ বিশ্বাস। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টের ডিভিশনের বিচারপতি মো. খায়রুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রুলিং আদেশ দেন। রুলিং আদেশে বিবাদীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। রিট পিটিশনের বিবাদী করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, একই মন্ত্রণাণয়ের অতিরিক্তি সচিব ও পরিচালক ট্রেড অরগাইনেশন, ঝিনাইদহ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঝিনাইদহ পুলিশ সুপার ও ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। জানা গেছে, গত ২৯ আগস্ট ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি উপস্থিত হয়ে দ্বন্দ্ব নিরসনে সমিতির সদস্যদের নিয়ে আলোচনা সভা করেন। পরে সবার মতামতের ভিত্তিতে রোকনুজ্জামান রানু সভাপতি ও আবু সাঈদ বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সময় ১৮ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর গঠিত মালিক সমিতির নির্বাচন কমিশনারের অনুরোধে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি। এই অবস্থায় বিষয়টি নিয়ে একটি মহল কমিটি গঠনকে অগণতান্ত্রিক বলে অভিযোগ তুললে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝিনাইদহের জেলা প্রশাসক মালিক সমিতির প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রনালয়ে সুপারিশ করে একটি চিঠি পাঠান। এরপর গত ১০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি আদেশে প্রশাসক নিয়োগের অনুমোদন দেন। পরে ওই কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাস বাদী হয়ে হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশন দায়ের করেন। এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, যেহেতু হাইকোর্ট কোনো স্টে আদেশ দেননি, সেহেতু আইননুযায়ী বর্তমানে বাস ও মিনিবাস মালিক সমিতির পরিচালনার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম কর্তৃক নিয়োজিত প্রশাসক। উনার নির্দেশ ও পরামর্শে হাইকোর্টের দেওয়া সময় সীমার মধ্যে রিটের যথাযত জবাব প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)