জীবননগরে দরিদ্রদের জন্য বিনামূল্যে অপারেশন করার দাবিতে স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
জীবননগরে দরিদ্রদের জন্য বিনামূল্যে অপারেশন করার দাবিতে স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারসহ অন্যান্য অপারেশন অসহায় দরিদ্রদের জন্য বিনামূল্যে করার দাবিতে সেচ্ছাসেবী সংগঠন লোকমোর্চার সদস্যরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইনের নিকট স্বারকলিপি প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ স্মারকলিপি প্রদান করেন উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সাংবাদিক জাহিদ বাবু, সাংবাদিক সালাউদ্দিন কাজল, আতিয়ার রহমান, কাজী শামসুর রহমান, সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাসেম্বলি ও বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি মিঠুন মাহমুদ, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাজেদা খাতুন, রেনুকা আক্তার, ইয়ুথ অ্যাসেম্বলি ও এফএসডিওর সদস্য তুহিনুজ্জামানসহ সকল সদস্যগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)