রেখা হালদারের সিজারের সমস্ত খরচ বহন করলেন ইউএনও সাদিকুর রহমান

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
রেখা হালদারের সিজারের সমস্ত খরচ বহন করলেন ইউএনও সাদিকুর রহমান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে রয়েল এক্সপ্রেস ও আলমসাধু দুর্ঘটনায় নিহত শংকরচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদহ গ্রামের ষষ্ঠী হালদারের কন্যা রেখা হালদারের সিজারের যাবতীয় খরচ প্রদান করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গার উপশম নার্সিং হোমে রেখা হালদার ও নবজাতক কন্যাশিশুকে দেখতে যান তিনি। এ সময় মা ও শিশু কন্যার সার্বিক খোঁজখবর নেন এবং সিজারের সমস্ত খরচ রেখা হালদারের কাছে তুলে দেন তিনি। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান মা ও শিশু কন্যার পোশাক ও মাকে শাড়ি উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন, উপশম নার্সিং হোমের সত্বাধিকার ডা. জিন্নাতুল আরা ও উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)