দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি একটি মানুষও গৃহহীন থাকবে না, সেই প্রতিশ্রতি বাস্তবায়নে কাজ করছে সরকার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৩৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরণা প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দুর্যোগ সহনীয় বাসগৃহপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)