মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে খুলনা বিভাগীয় পর্যায়ে অনলাইন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুমের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউসুফ হাবিব। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)