মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জীবাণুনাশক সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-09-25 ইং
মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জীবাণুনাশক সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জীবাণুনাশক সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরণা প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে জীবাণুনাশক সামগ্রী বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি উপস্থিত থেকে জীবাণুনাশক সামগ্রী বিতরণ করেন। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুলসহ স্থানীয় সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)