চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী আহত

আপলোড তারিখঃ 2020-09-24 ইং
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আল-আমিন (৩২) নামের এক ইজিবাইকের যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত আল-আমিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আল-আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার কাদের আলীর ছেলে। জানা যায়, গতকাল চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে শ্বশুর বাড়ি থেকে আল-আমিন একটি জরুরি কাগজ নিয়ে ইজিবাইকযোগে নিজ গ্রামের উদ্দেশে ফিরছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সামনে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ করেই বাক ঘোরালে ইজিবাইকটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। এ সময় আল-আমিন গুরুতর জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা জখম আল-আমিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আল-আমিনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি রাখেন। এ ঘটনায় ইজিবাইকটিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)