ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। গতকাল বুধবার দুপুরে স্থানীয় নেতা-কর্মীসহ গাংনী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় গাংনী প্রেসক্লাবের সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওমর আলী তাপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
