জীবননগরে জাসদ নেতা পিণ্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

আপলোড তারিখঃ 2020-09-23 ইং
জীবননগরে জাসদ নেতা পিণ্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য, জীবননগর বিআরডিবির সাবেক চেয়ারম্যান, জেলা জাসদের অন্যতম নেতা প্রয়াত গোলাম মোর্শেদ পিণ্টুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিনাজপুর বাজারে বাংলাদেশ জাসদ বাঁকা ইউনিয়ন শাখার আয়োজনে স্মরণ সভায় সভাপতি হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ। স্মরণ সভায় বক্তব্য দেন রাসেল হোসেন, মণ্টু মিয়া, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, মিলন মল্লিক ও আফনান হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা শাখার সদস্য হারুন-আর রশিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)