দর্শনায় খাবার হোটেল ও মুদি দোকানে জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-23 ইং
দর্শনায় খাবার হোটেল ও মুদি দোকানে জরিমানা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ১টি খাবার হোটেল ও ৪টি মুদি দোকানে বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন বাজার এলাকাই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজের নের্তৃতে গতকাল বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন বাজার এলাকাই মুক্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অধ্যাদেশ আইন ১৯৮২এর ২১/১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময় মুদি দোকান হ্যাপি স্টোরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারায় ১ হাজার টাকা, রুস্তম স্টোরে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৩ ধারায় ৫ শ টাকা, তারিক স্টোরে ৫ শ টাকা ও রবিউল স্টোরে ৫ শ টাকা মোট ১টি খাবার হোটেল ও ৪টি মুদি দোকানে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন পেশকার কামরুজ্জামান ও আনছার ব্যাটালিয়নের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)