জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চারজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-23 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চারজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুজনের জেলসহ চারজনের জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, মাদক সেবন করার অপরাধে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মৃত খোকাই মৃধার ছেলে শুকুর আলীকে (৬৫) ১৫ দিনের কারাদণ্ড ও ১৫০ টাকা জরিমানা এবং জীবননগর পৌরসভার লক্ষীপুর গ্রামের মৃত ছানোয়ার আলীর ছেলে জিন্নাত আলী খানের (৫৫) ৭ দিনের কারাদণ্ড ও ৪ শ টাকা জরিমানা প্রদান করেন। একই দিনে প্রান্তিক কৃষকদের অভিযোগের ভিত্তিত্বে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের দুটি কীটনাশকের দোকেন অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক বিক্রি করার অপরাধে আসাদুজ্জামান ও উজ্বল হোসেনকে নগদ ৪ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)