ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-09-23 ইং
ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনার কারণে বিপাকে পড়া ২ শ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের আরাপপুর মাস্টারপাড়ায় অ্যালাইভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পৌর মেয়র সাইদুল করিম মিণ্টু। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ প্রমুখ। ২৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি লবন, ২ কেজি ডাল ও ১ লিটার তেল পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)