বাড়াদীতে প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও লিটন আলী

আপলোড তারিখঃ 2020-09-23 ইং
বাড়াদীতে প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও লিটন আলী ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী বাড়াদী ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউএনও বাড়াদী ইউনিয়ন পরিষদের অন্তর্গত সোনাতনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের জমি-জমা সংক্রান্ত বিষয়ে তদন্তে যান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে বেলা ১টার দিকে চলতি ১৯-২০২০ অর্থবছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বাস্তবায়িত কয়েকটি ডব্লিউবিএম রাস্তা পরিদর্শন করেন। অতঃপর একই ইউনিয়নের নতিডাঙ্গা আবাসন প্রকল্পটি পরিদর্শন করেন। বাড়াদী আবাসন এলাকায় মাথাভাঙ্গা নদীর তীরে গাইড ওয়ালসহ পানি নিষ্কাশন ড্রেন ও পাকা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। এ সময় বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, ইউপি সচিব সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)