আলমডাঙ্গার ডাউকি ইউপি নির্বাচনে নৌকা পেলেন তরিকুল ইসলাম

আপলোড তারিখঃ 2020-09-22 ইং
আলমডাঙ্গার ডাউকি ইউপি নির্বাচনে নৌকা পেলেন তরিকুল ইসলাম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম। গতকাল সোমবার কেন্দ্রীয় অফিস থেকে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তরিকুল ইসলামের হাতে নৌকা প্রতীকের মনোনয়নপত্র তুলে দেন। দলীয় সুত্রে জানা যায়, আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান কিডনী জনিত রোগে মৃত্যু বরণ করলে ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়ে পড়ে। ফলে নির্বাচন কমিশন গত ১৫ সেপ্টম্বর এই ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করে। এদিকে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করার জন্য গত ১৭ সেপ্টম্বর ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর নাম আসে। ৫ জন প্রার্থীর নাম পাঠানো হয় জেলায়। জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয় সেই নামের তালিকা। কেন্দ্র যাচাই-বাছাই শেষে ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে। নৌকার মনোনয়ন লাভ করায় তরিকুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি ইউনিয়নের সকল নেতা-কর্মিকে নৌকার পক্ষে ভোটে মাঠে নামার আহবান জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর ডাউকি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)