ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলনকক্ষের এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, গতকাল সোমবার ১১ টার দিকে সম্মেলনকক্ষের একটি এসিতে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেওয়া হয়। এসময় এসির একাংশ পুড়ে যায়। এ সময় খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
