৪ দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2020-09-22 ইং
৪ দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন চার দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। চার দিনের এই সফরকালে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি ও দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। সফরসূচীর মধ্যে রয়েছে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ঢাকা বেইলি রোডস্থ সরকারি বাসভবন থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। পাটুরিয়া ঘাট থেকে সড়ক পথে কুষ্টিয়া হয়ে মেহেরপুর নিজ বাসভবনে পৌঁছাবেন। পরের দিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে প্রেরণা প্রি ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে গৃহহীনদের মধ্যে দুর্যোগ সহনীয় বাসগৃহ হস্তান্তর করবেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া দর্শনা-চুয়াডাঙ্গা-মেহেরপুর রেল প্রজেক্ট এর উপর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। একই দিন বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিববর্ষে ‘মুজিবচর্চা শত ঘণ্টা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সন্ধ্যা ৬ টায় খুলনার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)