মেহেরপুর দরবেশপুরের জোড়া খুন মামলায় নারীর আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2020-09-22 ইং
মেহেরপুর দরবেশপুরের জোড়া খুন মামলায় নারীর আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের জোড়া খুনের মামলায় মুক্তি খাতুন নামের এক নারী আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার দুপুরের দিকে মুক্তি খাতুন মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ শাহিন রেজা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুক্তি খাতুন নতুন দরবেশপুর গ্রামের ওয়াজ কুরুনীর স্ত্রী। দরবেশপুর গ্রামের জোড়া খুন মামলায় এ পর্যন্ত মোট ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর রাতে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে রোকনুজ্জামান ও হাসানুজ্জামান নামের দুই ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এস আই আহসান হাবীব এর আগে মোট ১০ জন আসামিকে আটক করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে একাধিক ব্যক্তি আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)