কালীগঞ্জে ম্যানেজারকে ফাঁসাতে গিয়ে দুই সহকর্মী আটক

আপলোড তারিখঃ 2020-09-22 ইং
কালীগঞ্জে ম্যানেজারকে ফাঁসাতে গিয়ে দুই সহকর্মী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ম্যানেজারকে ১০পিস ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন একই অফিসে কর্মরত দুই সহকর্মী। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার উপজেলার চাপালী গ্রামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর অফিসে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার বাবরা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও বাবরা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে সবুজ মিয়া। এ ছাড়াও চাপালী গ্রামের শফিক খানের ছেলে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। এরা সবাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, ‘রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাপালী গ্রামে এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসের ম্যানেজার সাহিদুর রহমান সাহিদের মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা পাওয়া যায়। এ সময় সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ম্যানেজারকে ফাঁসানোর জন্য মোটরসাইকেলের নিচে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।’ গতকাল সোমবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)