হলিধানীর বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও পলিথিন ধ্বংস

আপলোড তারিখঃ 2020-09-22 ইং
হলিধানীর বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও পলিথিন ধ্বংস ছবির ক্যাপশন:
জাহিদুল হক বাবু, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পলিথিনে পণ্য বিক্রির অপরাধে দুটি দোকানে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ধ্বংস করা হয় ব্যবহার নিষিদ্ধ পলিথিন। এ সময় হলিধানী ভূমি অফিসের নায়েব জাহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)