পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদা দাবি!

আপলোড তারিখঃ 2020-09-21 ইং
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদা দাবি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার পাঁকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলীর কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার সকাল ১১টার দিকে নিজেকে খুলনা বিভাগীয় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির প্রধান পরিচয় দিয়ে এ চাঁদা দাবি করা হয়। জানা গেছে, গত শনিবার ও রোববার সকাল ১১টার দিকে ০১৪০৫-৫৬৯৯২১ নম্বর থেকে খুলনা বিভাগীয় কমিউনিস্ট পার্টির প্রধান পরিচয় দিয়ে পাঁকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলীর ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিয়ে একজন বলেন, আমাদের পার্টির অনেক গেরিলা জেল খানায় বন্দী হয়ে আছেন। তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনতে ৮৫ লাখ টাকা লাগবে। আইনমন্ত্রীর সাথে আমাদের চুক্তি হয়েছে। ইতিমধ্যে ৮০লাখ টাকা তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে। আর মাত্র ৫ লাখ টাকা প্রয়োজন। আপনি আমাদের তহবিলে চাঁদা দিন। একাধিক বার মোবাইল ফোনে কল দেওয়ায় প্রধান শিক্ষক ইব্রাহিম আলী কিছুটা ভয়েই আছেন। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)