জীবননগরে র‌্যাবের অভিযান, ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-09-21 ইং
জীবননগরে র‌্যাবের অভিযান, ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ সুমন নামের একজন মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হয়েছে। ``গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে জীবননগন বাজারের কে বি মার্কেটের সূচনা টেলিকমের সামনে অভিযান চালিয়ে নওদা তেতুলীয়া গ্রামের শরিফুল আলমের ছেলে মাদক ব্যবসায়ী এসএম রফিকুল আলম সুমনকে (৩৪) ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। গতকালই তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)