আলমডাঙ্গার দুটি বরফ-কল মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-21 ইং
আলমডাঙ্গার দুটি বরফ-কল মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি নিজস্ব প্রতিবেদক: অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে আলমডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে প্রায় ৭০ হাজার টাকা মূল্যমানের আইসক্রিম ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, এদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আলমডাঙ্গা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছ বাজারের পাশে মেসার্স শফি বরফকলে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, মেয়াদ এবং মূল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স জে পি আইসক্রিম ফ্যাক্টরিকে একই অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি ফ্যাক্টরি থেকে বিক্রয়ের জন্য মজুদকৃত প্রায় ৭০ হাজার টাকা মূল্যের আইসক্রিম ধ্বংস করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)