ভারতীয় নাগরিকসহ দুজন আটক, রুপি উদ্ধার

আপলোড তারিখঃ 2020-09-21 ইং
ভারতীয় নাগরিকসহ দুজন আটক, রুপি উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, ইয়াবা ও গাজা উদ্ধার করেছে ৫৮ বিজিবি জওয়ানরা। এ ছাড়া ভারতীয় রুপিসহ সে দেশের নাগরিক বাবুল পাল ও বাংলাদেশী নাগরিক নির্মল কুমার পাল নামে দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল রোববার মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়নের মাধবখালী বিওপির নায়েক মো. মোখলেসুর রহমানের নেতৃত্বে টহল দল সীমান্তের সন্তোষপুর গ্রামের মাঠ থেকে মালিকবিহীন ১১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। অন্যদিকে, ৫৮ বিজিবি’র অধিনস্ত লড়াইঘাট বিওপির হাবিলদার মো. সিদ্দিক হোসেনের নেতৃত্বে টহল দল মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের একটি আমবাগান থেকে ৭ পিস ইয়াবা ও ১০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। এ ছাড়া হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দল স্বপ্নীল পরিবহন নামের একটি বাসে তল্লাশি করে ৩ হাজার ১৩০ ভারতীয় রুপি, ৩টি সীমকার্ড এবং ৪টি মোবাইলসহ বাংলাদেশী নাগরিক মাগুরার মোহাম্মদপুর উপজেলার ডুমুরিয়া গ্রামের শ্রী সন্তোষ পালের ছেলে শ্রী নির্মল কুমার পাল (৩২) ও ভারতের হুগলী জেলার ভদ্রেশ্বর থানার জেসিখান গ্রামের গুরুদাস পালের ছেলে বাবুল পালকে আটক করেছে। আটককৃত আসামীদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)