অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দামুড়হুদার সুবলপুরের শহিদুলকে নগদ টাকা ও টিন প্রদান

আপলোড তারিখঃ 2020-09-21 ইং
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দামুড়হুদার সুবলপুরের শহিদুলকে নগদ টাকা ও টিন প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার উপজেলার সুবলপুর গ্রামের এক ব্যক্তি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়ায় টিন ও নগদ টাকা দিয়ে সহয়তা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম সুবলপুর গ্রামের মৃত তাহাজউদ্দীনের ছেলে। গতকাল রোববার তাকে এই সহায়তা প্রদান করেন ইউএনও। জানা যায়, গত শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে শহিদুল ইসলামের বসত ঘরে আগুন লেগে যায়। তাতে ঘরে যা জিনিসপত্র ছিল তা আগুনে পুড়ে যায়। পরে তিনি শনিবার উপজেলা পিআইও অফিসে একটি ফরম পূরণ করে অফিসে জমা দেয় সাহায্যের জন্য। পরে ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) দিলারা রহমার অগ্নিকান্ডে ওই ব্যক্তিকে এক বান্ডিল টিন এবং নগদ তিন হাজার টাকা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)