ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-09-21 ইং
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টুর পক্ষ থেকে পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী অতিথি পুলিশ সুপার হাসানুজ্জামান ছাড়াও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, প্যানেল মেয়র আব্দুল মতলেব মিয়া, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, ঝিনাইদহ আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, বাংলাদেশ পৌরসভা কাউন্সিল এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী এসপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)