দামুড়হুদার সুবলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-09-20 ইং
দামুড়হুদার সুবলপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চার সন্তানের জননী ছকিনা খাতুন (৬৫) নামের ওই নারী তাদের বাড়িতে অবস্থিত মোটরের তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের সদস্যরা ছকিনা খাতুনকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ছকিনা খাতুন দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। গতকালই মরহুমার জানাজার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)