ঢাকাগামী রয়েল পরিবহন থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-09-20 ইং
ঢাকাগামী রয়েল পরিবহন থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের হাইওয়ে থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের পিছনের বক্সে বিশেষ কায়দায় রাখা চটের বস্তার ভেতর পেটি করা অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা-পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খানের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করেন এসআই ইকবাল। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, ‘আমাদের কাছে সংবাদ আসে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড় থেকে ঢাকাগামী নৈশকোচ রয়েল এক্সপ্রেস পরিবহনে করে ফেনসিডিল ঢাকায় যাচ্ছে। এরই সূত্রধরে আমরা বন্দর গ্রামের হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে গাড়িটি আটকায় এবং ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)