আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-09-20 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান আলমডাঙ্গা উপজেলার নাগদহ গ্রামের মৃত ভোলাই বিশ^াসের ছেলে। গতকাল সন্ধ্যায় চোলাই মদ সেবনকালে ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ি মিজানুরকে এক লিটার চোলাই মদসহ আটক করে। পরে মিজানুরকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)