আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবীতে চুয়াডাঙ্গায় মতনিনিময় সভা

আপলোড তারিখঃ 2020-09-20 ইং
আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবীতে চুয়াডাঙ্গায় মতনিনিময় সভা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবিতে কার্যকর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহেদ জামালের সভাপতিত্বে অংশগ্রহণ করেন খলিলুর রহমান, ইরিনা ইয়াসমিন, তুর্যউর রহমান, আব্দুল মোমিন টিপু, কাজল মাহমুদ, হাবিবি জহির রায়হান, আব্দুস সালাম, এজাজ হাসান, মামুন আল মাসুদ প্রমুখ। সভায় জানানো হয়েছে, বর্তমানে তিনধাপ বিশিষ্ট আইনজীবী অন্তর্ভূক্তিকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক। এই অন্যায্য প্রক্রিয়ায় আইন বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের আইন পেশায় প্রবেশাধিকার খুবই সীমিত করার ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এমতাবস্থায় দেশব্যাপী আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবিতে কার্যকর গণআন্দোলন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার শিক্ষানবীশ আইনজীবী ও আইন বিষয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এ সভা থেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)