আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীসহ ৩ জনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2020-09-19 ইং
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীসহ ৩ জনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে একজন মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল ও আরও দুজন মাদক সেবীর ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী। ভ্রাম্যমাণ আদালতে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের জেহের আলী মন্ডলের ছেলে রবিউল হকে ৬ মাসের কারাদণ্ড ও আইলহাঁস ইউনিয়নের বাগুন্দা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক সেবী বাদশা (২৫) ও একই গ্রামের ইউসুপ আলীর ছেলে মাদক সেবী ইব্রাহিমকে (১৯) ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার জরিমানা করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানার এসআই কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফরিদপুর গ্রামের জেহের আলী মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল হককে আটক করে। এসময় তার কাছে ৪ বোতল মাদক জাতীয় দ্রব্য উদ্ধার করে। অন্যদিকে, এসআই মোস্তফা অভিযান চালিয়ে বাগুন্দা গ্রাম থেকে মাদক সেবী বাদশা (২৫) ও একই গ্রামের মাদক সেবী ইব্রাহিমকে (১৯) আটক করে। পরে গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের দণ্ডিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)