জাকির হোসেন সভাপতি ও সজল সম্পাদক

আপলোড তারিখঃ 2020-09-19 ইং
জাকির হোসেন সভাপতি ও সজল সম্পাদক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ঈদগাহ মোড় ও কলেজ রোড দোকান মালিক সমিতির কমিটি গঠন সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার ঈদগাহ মোড় ও কলেজ রোড দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় ভাই ভাই ফুসকা হাউজে এ কমিটি গঠন করা হয়। মো. জাকির হোসেনকে সভাপতি ও গোলাম মর্তুজা সজলকে সাধারণ সম্পাদক এবং সাইদ কামাল শিপনকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সহসভাপতি শাহাবুদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক ইবরুল ইসলাম জোয়ার্দ্দার ইবু, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলউদ্দিন হেলা ও জেলা জাসস সভাপতি তৌহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পিনা, পাভেল, শিপন, রানা, মিলন, মানিক, শরীফ, খাইরুল, লিটন, মুকুল, সজল, রাজ্জাক, মাফুজ, ভুট্টা, সোহেল, তারিখ, বাবু, আনিচ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদ হোসেন জোয়ার্দ্দার অলক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)