আলমডাঙ্গা পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2020-09-19 ইং
আলমডাঙ্গা পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে আলমডাঙ্গা একাডেমির হলরুমে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট পোল্ট্রি ও ফিড ব্যবসায়ী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পোল্ট্রি ও ফিড ব্যবসায়ী ফারুক হোসেন। `` ফিড ব্যবসায়ী কামাল হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পোল্ট্রি ও ফিড ব্যবসায়ী হাফিজুর রহমান, কামরুজ্জামান, ফারুক আহাম্মেদ, জনি, শরিফ, রাকিব, আনিস, টিপু, মামুন, শিহাবসহ অর্ধশত ব্যবসায়ী। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে সিরাজুল ইসলাম ও ফারুক হোসেনকে পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটির উপদেষ্টা করা হয়েছে। কমিটিতে হাফিজুর রহমানকে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক, কামরুজ্জামানকে সহসভাপতি ও ফারুখ আহাম্মদকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট আলমডাঙ্গা পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)