আলমডাঙ্গায় রং মিস্ত্রি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-09-19 ইং
আলমডাঙ্গায় রং মিস্ত্রি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় রং মিস্ত্রি সমিতির আলোচনা সভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ডের রং মিস্ত্রি সমিতির অফিসে এ আলোচনা সভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রং মিস্ত্রি সমিতির সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ডালিম হোসেন, মিল্টন হার্ডওয়ারের সত্ত্বাধিকারি ওয়াহেদ আলী, অহিদ হার্ডওয়ারের সত্ত্বাধিকারি অহিদুল ইসলাম, ন্যারোলাক পেইনটিং কোম্পানির তাপস কুমার ও এলিট পেইনটিং কোম্পানির বাপ্পি। রং মিস্ত্রি সমিতির সদস্য আব্দুল কাদেরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রং মিস্ত্রি সমিতির সদস্য মানুয়ার হোসেন, হারুন, মতি, মনোয়ার হোসেন, মিণ্টু, আলম, রবিউল, ঠান্ডু, সাণ্টুসহ সকল রং মিস্ত্রি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হন সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন আলী ও বাবুকে ক্যাশিয়ার নির্বাচন করেন। পরে নবনির্বাচিত সভাপতি বলেন, আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে সকলকে জানানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)