শৈলকুপায় প্রেমিকাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল প্রেমিক

আপলোড তারিখঃ 2020-09-19 ইং
শৈলকুপায় প্রেমিকাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল প্রেমিক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে যাওয়ায় সখিনা খাতুন (১৯) নামের এক প্রেমিকাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে প্রেমিক। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার খাস বকদিয়া গ্রামে। আহত সখিনাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী জানায়, শৈলকুপার খাস বকদিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সকিনা খাতুন (১৯) ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে একই গ্রামের জিহাদের ছেলে জিকুর সঙ্গে প্রেম জড়িয়ে পড়ে। তাঁরা একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। সখিনা খাতুন অভিযোগ করেন, ‘জিকু বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়াকৃত বাসায় আমাকে নিয়ে স্বামী-স্ত্রীর মতোই বসবাস করত। ঢাকায় থাকতেই আমি বিয়ের কথা বললে জিকু তালবাহানা করত। এ অবস্থায় জিকু চাকরি ছেড়ে পালিয়ে শৈলকুপায় চলে আসে। খবর পেয়ে প্রেমিকা সখিনাও শৈলকুপায় নিজ বাড়িতে এসে বিয়ের দাবিতে প্রেমিক জিকুর বাড়িতে যায়। জিকুর বাড়িতে যাওয়া মাত্রই তেলে-বেগুনে জ্বলে ওঠে জিকু ও তার পরিবার। সখিনা জিকুর বাড়ি থেকে বের না হলে তাকে পিটিয়ে জখম করে জিকু ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত হয় সখিনা।’ তবে জিকুর মা অভিযোগ খণ্ডন করে বলেন, ‘আমার ছেলে নির্দোষ। ছেলেকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।’ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)